শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘ’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘ'র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মোঃ রুহুল আমিনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবস্থিত পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘ’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের (৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত) প্রথম ও দ্বিতীয় রোলধারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন, শাহরাস্তি রেলস্টেশন মসজিদের পেশ ইমাম জাকারিয়া আল হোসাইন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার সভাপতি দীন মোহাম্মদ তার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী এবং এম.এস.ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা মানুষকে শৃংখলা শিখায়, শিক্ষা মানুষকে নমনীয় হতে শিখায় এবং শিক্ষা মানুষের মাঝে আত্মবিশ্বাস তৈরি করে। তিনি আরও বলেন, বর্তমানে সারাদেশে নারীদের জন্য শিক্ষাক্ষেত্রে যে উপবৃত্তি চালু রয়েছে তার শুরু হয় এই পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় হতে। আর যিনি এই ঐতিহাসিক কর্মটি শুরু করেন তিনি এই গ্ৰামেরই কৃতিসন্তান সাবেক সচিব (সিএসপি অফিসার) ড. এম.এ.সাত্তার। আমি গর্বিত তাঁর মত একজন মহৎ ও শিক্ষার প্রতি নিবেদিত মানুষের জন্মস্থানে আজ আমরা শাহরাস্তি উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের (৬ষ্ঠ থেকে ৯বম) প্রথম ও দ্বিতীয় রোলধারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করতে পেরে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। প্রধান অতিথি আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর যে কর্মকর্তা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র ৪দিনের মাথায় যিনি যশোর ক্যান্টনমেন্ট এলাকায় প্রথম শহীদ হন তিনি পাশের সোনাপুর গ্ৰামের বাসীন্দা শহীদ লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন বীর উত্তম। তাঁর নামে ঢাকা সেনানিবাসে শহীদ আনোয়ার হোসেন গার্লস স্কুল এন্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু আছে। ঢাকা শহরের ঐ প্রতিষ্ঠানের পাশদিয়ে যখন যাতায়াত করি তখন গর্বে বুক ভরে যায়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এই নাওড়া গ্ৰামেরই কৃতিসন্তান ও জীবন্ত কিংবদন্তী। আমরা গর্বের সাথে এই মহান মানুষদের কথা স্মরণ করি।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মোঃ সামসুল ইসলাম মোহন, ভি.আই.পি ল্যান্ডমার্ক লিঃ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন (বেলাল), বিশিষ্ট শিক্ষানুরাগী ইতালি প্রবাসী আবুল কাশেম মোল্লা, কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা জহিরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ফরিদ আহমেদ, অধ্যক্ষ আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন, শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান (মনির), মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীত কুমার, পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আলী আজগর মিয়াজী, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম এবং শিক্ষার্থীদের পক্ষে পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৯বম শ্রেণীর শিক্ষার্থী তাসনুবা নূর নোভা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাওসার। অনুষ্ঠানে সংস্থার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।






